শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ

    আঃ খালেক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

    ৫ অক্টোবর, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ন

    ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকা বাইচের আয়োজন করে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার দুর দুরান্তর থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করে। প্রায় দেড় কিলোমিটার দূরত্ব থেকে নৌকাবাইচ শুরু হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

    বাংলাদেশ আওয়ামী লীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মহিউল ইসলামের স ালনায় নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক যুগ্ম-সাধারণ স¤পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক স¤পাদক অ্যাড. এ.কে.এম মহিবুল হক সরকার মোহন, সদর উপজেলা আন্ত: ফেরিঘাট ইজারাদার মো. আরিফ মিয়া রিজু ও কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, গিদারী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু প্রমুখ।

    নৌকা বাইচ প্রতিযোগিতায় গাইবান্ধাসহ আশেপাশের বিভিন্ন জেলাসহ কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ অক্টোবর, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ন