পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালাইয়া জেলা গোয়েন্দা শাখা(উত্তর) এর অভিযানে ৫১ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট'সহ ০১ জন কে গ্রেফতার করেছে ডিবি ।
বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) মোঃ নুরুল আমিন হাওলাদার, অফিসার এএসআই হুমায়ুন কবির, ফোর্স মনির, আসাদ, কামরুল, শাকিল'দের সমন্বয়ে একটি টিম।
পিরোজপুরের মঠবাড়ীয়া থানাধীন বেতমোড় ইউনিয়নের ০১ নং ওয়ার্ড পশ্চিম রাজপাড়া গ্রামের জনৈক মোঃ ইউসুফ আকন, পিতা-মৃত ছালাম আকন এর বসতবাড়ীর সামনে ইট সলিং রাস্তার উপরে অভিযান চালাইয়া মোঃ জামাল চৌকিদার(হাওলাদার)(৫৫), পিতা-মৃত আঃ লতিফ চৌকিদার (হাওলাদার), সাং-পশ্চিম রাজপাড়া, ০১ নং ওয়ার্ড, ইউপি-বেতমোড়, কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির কাজ হইতে ৫১(একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীকে মাদকের উৎস সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে গ্রেফতারকৃত ব্যক্তি সহযোগী পলাতক এক ব্যক্তির নাম ঠিকানা বলেন মোঃ ফারুক(৩৫), পিতা-মোঃ রুহুল হাং, সাং-দক্ষিন বেতমোড়, ০৩ নং ওয়ার্ড, ইউপি-বেতমোড়, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর।
বলিয়া প্রকাশ করেন।
উক্ত পলাতক ব্যক্তি সরবরাহ ও সহায়তামতে পরস্পর যোগসাজসে একত্রিত হইয়া বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল বলে স্বীকার করেন ।উক্ত ঘটনায় এসআই(নিরস্ত্র) মোঃ নুরুল আমিন হাওলাদার বাদী হইয়া মঠবাড়ীয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
উদ্ধারকৃত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য অনুমান ২০,৪০০/-টাকা।