শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ৯ নভেম্বর, ২০২১ ১০:৩৮ অপরাহ্ন

    প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার বেলা ১২টায় মন্ত্রীর দপ্তরে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

    বৈঠকের শুরুতে দক্ষিণ কোরিয়াগামীদের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অবহিত করে সে দেশের রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন জানান, স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়ায় গমনেচ্ছুদের ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন চালু হয়েছে। এছাড়াও বৈঠকে তিনি দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশী কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। 

    বৈঠকে তারা দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ ও দক্ষতার মানোন্নয়ন, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দু-দেশের ভ্রাতৃত্ব পূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।

    এতে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক মো: বিল্লাল হোসেন সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর