‘‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’’ এই প্রতিপাদ্যেচাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ওশিল্প মন্ত্রণালয় ঢাকা'র সহযোগিতায় উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওসহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন।
সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেশের মাটি আছে, মানুষ আছে এদেরকে নিয়ে বাংলাদেশগড়বো, বঙ্গবন্ধুর যে, স্বপ্ন আছে সে স্বপ্ন বাস্তবায়নে মাননীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সারাবিশ্বের একটি রোল মডেল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে এই দিবস আরো অগ্রণী ভুমিকা রাখবে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্যঅফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসারকাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতার, উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমারঘোষ, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, প্রান্তিক পর্যায়েরসুবিধাভোগীগণ অন্যরা।