শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ অক্টোবর, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন

    গাইবান্ধায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ

    আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটিডের পলাশবাড়ী শাখার উদ্যোগে ৪% রেয়াতী মুনাফায় হলুদ, মরিচ, আদা ও রসুনের চাষের জন্য বিভিন্ন এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে।  

    মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিস মাঠে ধাপেরহাট বাজার, সাদুল্লাপুর বাজার, কোমরপুর বাজার ও কচুয়াহাট বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

    আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোনের এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড  এ.এন.এম মুফিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক, এআইবিএল আবেদ আহাম্মদ খান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এভিপি মো. সাখাওয়াত হোসেন ও ইভিপি ও বিভাগীয় প্রধান সিএমএআইডি-২ মো. মনজুর হাসান। অন্যান্যদের মধ্যে সাদুল্লাপুর বাজার এজেন্ট ব্যাংকি আউটলেটের স্বত্ত¡াধিকারী আমিনুল ইসলাম, ধাপেরহাট বাজারের আব্দুল মান্নাফ, প্রান্তিক কৃষকদের মধ্যে আমিনুল ইসলাম, মাহাদুল ইসলাম, রাইসুল ইসলাম ও জুয়েল খন্দকার প্রমুখ। অনুষ্ঠানটির স ালনায় ছিলেন পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মো. কামরুল আহসান। শেষে উপরোক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটের ১৩৯ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৭৭ লাখ ৬০ হাজার টাকার বিনিয়োগের চেক বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ অক্টোবর, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন