শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বরূপকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে কাঠমহালের ইজারাদারকে লাঞ্চিতের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ অক্টোবর, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ন

    স্বরূপকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে কাঠমহালের ইজারাদারকে লাঞ্চিতের অভিযোগ

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চড়ের কাঠ মহাল থেকে ইজারা সংগ্রহের সময় ইজারা সংগ্রহকারীকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে উপজেলার আওয়ামী লীগ সমর্থিত স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে।

    এ ঘটনায় ভূক্তভোগী মোঃ আব্দুর রহিম (৪৩) বাদী হয়ে সোমবার সাধারণ নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। রহিম জানান, জেলা প্রশাসনের কাছ থেকে তিশা এন্টারপ্রাইজ এর নামে লিজ নেওয়ার পর থেকেই সন্ধ্যা নদীর তীরে স্বরূপকাঠী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশের কাঠমহাল থেকে ইজারা সংগ্রহ করছেন তিনি।

    ইজারা সংগ্রহের সময় সোমবার দুপুরের দিকে স্বরূপকাঠী পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির এবং তার সহযোগী মোঃ আউয়াল তাকে ইজারা সংগ্রহ করতে বাধা দেয়। বাধা না শোনায় গোলাম কবির তাকে জামার কলার ধরে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরবর্তীতে কাঠমহাল থেকে কোন ইজারা সংগ্রহ না করার জন্য তাকে বিভিন্ন ধরণের হুমকিও দেয় গোলাম কবির।

    ভূক্তভোগী রহিম জাগো কন্ঠকে আরও জানায়, কাঠমহালের একটি অংশ দাবি করে স্বরূপকাঠী পৌরসভার পক্ষ থেকে উচ্চ আদালতে একটি আবেদন করেছে গোলাম কবির। তবে এ বিষয়ে আদালত থেকে এখন পর্যন্ত কোন রায় দেওয়া হয়নি। এরপরও ক্ষমতার অপব্যবহার করে সে প্রকৃত ইজারাদারদের ইজারা সংগ্রহে বাধা দিচ্ছে।
    কাঠমহাল থেকে ইজারা সংগ্রহে বাঁধা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও রহিমকে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম কবির। তবে কি কারণে ইজারা সংগ্রহে বাঁধা দিয়েছেন এর কোন সদুত্তর দিতে পারেননি পৌর মেয়র।

    এর আগেও ২০১৭ সালের এপ্রিল মাসে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত কাঠ আটক করায় সাজ্জাদ হোসেন নামে সেখানকার এক বন কর্মকর্তাকে পৌরসভায় ডেকে নিয়ে মারধোর করেছিল গোলাম কবির। এ ঘটনায় গোলাম কবির সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলাও দায়ের হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ অক্টোবর, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ন