শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ অক্টোবর, ২০২৩ ০১:১৯ অপরাহ্ন

    পিরোজপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

    পিরোজপুরের ইন্দুরকানীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে এক স্কুলছাত্রের নামে মামলা হয়েছে। সোমবার (২ অক্টোবর) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করেন।

    পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী ৪ বছরের শিশুকে আখ খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ঐ স্কুল ছাত্র। পরে ধর্ষণের চেষ্টা করা হলে এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে স্কুলছাত্র পালিয়ে যায়।

    ভুক্তভোগী শিশুর বাবা জানান, এ ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্রের বাবার কাছে অভিযোগ দিলে তারা  বিষয়টি আমলে নেননি। তাই বাধ্য হয়ে মামলা করেছি।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আল মামুন এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

     আল মামুন জানান, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর