শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মায়ের মেলা সংস্কৃতির অঙ্গ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৩ অক্টোবর, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন

    মায়ের মেলা সংস্কৃতির অঙ্গ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মায়ের মেলা সংস্কৃতির একটি অঙ্গ। অনেক সন্তান আছে এখনো মায়ের জন্য কেঁদে বেড়ায়। সেসব সন্তানদের জন্যই এই মায়ের মেলা। তারা এই মেলায় আসবে, মাকে স্মরণ করবে। যার মা নেই তার বেঁচে থাকা খুবই কঠিন। আমিও হারিয়ে যাওয়া মায়ের জন্য একটি মায়ের মেলা করব। সোমবার (২ আগষ্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্স মঞ্চে মায়ের মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, মায়ের প্রতি ভালোবাসার প্রমান এই মায়ের মেলা। একজন মায়ের সৃষ্টি এই মমতাজ বেগম। মা না থাকলে একজন মমতাজ বেগম সৃষ্টি হতো না। আমি মনে করেন করি প্রতিটি জেলায় এই মায়ের মেলার আয়োজন করা দরকার।

    মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের উজালা বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দুই দিন ব্যাপী মায়ের মেলা আয়োজন করা হয়। মায়ের মেলায় দ্বিতীয় দিনের   অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র মো: রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।

    এসময় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ জেলা- উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ অক্টোবর, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন