শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধানমন্ত্রী মঙ্গলবার লন্ডন ত্যাগ করবেন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ অক্টোবর, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রী মঙ্গলবার লন্ডন ত্যাগ করবেন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) ৩ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়বে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।

    ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

    প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজর একটি বিমানযোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
    লন্ডনে শেখ হাসিনাকে বাংলাদেশি সম্প্রদায়ের দ্বারা একটি সংবর্ধনা দেওয়া হয়। যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক এপিপিজি-এর চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলেরসহ কয়েকজন বিশিষ্টজনের সাথে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন ২ অক্টোবর ।

    ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পক্ষ ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন এবং বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩ অক্টোবর, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩ অক্টোবর, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ন