শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২ অক্টোবর, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

    ইন্টার্ন ভাতার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ডিপ্লেমাা ইন নার্সিং সাইন্স এ্যান্ড মিডওয়াইফারি পাশ করা ইন্টার্ন নার্সরা। রবিবার (০১ অক্টোবর) সকাল ১০টা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তারা এই কর্মবিরতি শুরু করে। জেলা হাসপাতালের ৪৮ জন ইন্টার্ন নার্স কর্মবিরতি করেন। বাংলাদেশ ডিপ্লেমাা ইন্টার্ন নার্সেস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য ও ইন্টার্ন নার্সরা এই কর্মবিরতি করেন।বাংলাদেশ ডিপ্লোমা  ইন্টার্ন নার্সেস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তফা আহমেদ বলেন, আমরা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াাইফারি কোর্স সম্পন্ন করে জেলা হাসপাতালে ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি।

    কোর্স কারিকুলাম অনুযায়ী ছয় মাস মেয়াদি ইন্টার্নশীপ করার সময় ইন্টার্ন ভাতা বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বারবার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও এখন পর্যন্ত আমরা আমাদের ইন্টার্ন ভাতা বাবদ  বরাদ্দ পাইনি।ইন্টার্ন নার্সরা আরও বলেন, আমাদের লগবুকের ১৪নং পৃষ্ঠার কোড অব কন্ডাক্টের ইন্টার্ন ভাতার কথা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। নার্সিংয়ে ৯০ শতাংশ শিক্ষার্থী মেয়ে। আমাদের সপ্তাহে দুই দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে -১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নিম্নমানের বাসা ভাড়া  নিয়ে থাকতে হচ্ছে। পড়শুনাা শেষ করে ইন্টার্নশীপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশীপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হযে  যাচ্ছে। যার ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে।যতদিন পর্যন্ত দাবী আদায় না হবে ততদিন পর্যন্ত ইন্টার্ন নার্সরা তাদের কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে জানান ইন্টার্ন নার্সরা। কর্মবিরতি ছাড়াও সকালে জেলা হাসপাতালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আহমেদ, সহ-সভাপতি  রিয়াল, মিজানুর রহমান, সুমন আলী, সাধারণ সম্পাদক সানজিদা বৃষ্টি, সহ-সাধারণ সম্পাদক সবনম মুস্তারিসহ অন্যান্যরা।২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান,  ইন্টার্ন নার্সরা তাদের নিজেদের দাবিতে কর্মবিরতি করছে। এতে স্বাস্থ্যসেবায় কোন ধরনের ব্যাঘাত ঘটবে না বা এতে কোন প্রভাব পড়বে না। বিকল্প ব্যবস্থায় নার্সের ব্যবস্থা করে জরুরী সেবা ও হাসপাতালের চিকিৎসা প্রদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ অক্টোবর, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন