শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মায়ের মেলায় গান গেয়ে শ্রদ্ধা জানালেন এমপি মমতাজ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২ অক্টোবর, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

    মায়ের মেলায় গান গেয়ে শ্রদ্ধা জানালেন এমপি মমতাজ

    মায়ের মেলায় গান গেয়ে মায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য বিশ্ব বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। রোববার (১ অক্টোবর) রাতে মমতাজের নিজ বাড়িতে নির্মিত বাউল কমপ্লেক্স মধুর মঞ্চে হৃদয় স্পর্শী সংগীত পরিবেশন করেন কোকিল কন্ঠী এই গায়িকা।

    মমতাজের মা উজালা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামে আয়োজিত দুইদিন ব্যাপী মায়ের মেলার  উদ্বোধন করেন এমপি মমতা বেগম।

    সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র মো: রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর কুদ্দুসুর রহমান, এডভোকেট আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, পৌর মেয়র আবু  নঈম বাশার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও  প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া সম্পাদক বিষয়ক সম্পাদক মারুফ হোসেনসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়াী লীগের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
    জানা গেছে , ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৭৫ বছর বয়সী উজালা বেগম ।
    দিনটিকে স্মরণীয় বরণীয় ও মধুময় করার লক্ষ্যে সংসদ সদস্য মমতাজ বেগম মায়ের মেলার প্রচলন করেন।

    গর্বিনী মা সম্মাননাপ্রাপ্ত মায়ের প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ বিশেষ এই মেলায় দেশি-বিদেশি শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান মমতাজ বেগম।
    উদ্বোধনী দিনে ব্যাপক লোক সমাগম ঘটে। রাতভর উৎসব মুখর পরিবেশে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ অক্টোবর, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন