শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা

    প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা যুক্তরাজ্যের হিন্দু সম্প্রদায়ের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ অক্টোবর, ২০২৩ ০১:০৯ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা যুক্তরাজ্যের হিন্দু সম্প্রদায়ের

    যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন এবং একটি ধর্মনিরপেক্ষ ও নিপীড়নমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন।

    শনিবার লন্ডনে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রশান্ত দত্ত পুরকায়স্থের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক সাক্ষাৎকালে তারা এ মন্তব্য করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এখানে বলা হয়েছে।

    বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী তাদের বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির পাশাপাশি যুক্তরাজ্যে দেশের কৃতিত্বের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান।
    বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন আসন্ন শারদীয় দুর্গা উৎসব এবং আগামী সাধারণ নির্বাচনের সময় বাংলাদেশে তাদের সম্প্রদায়ের সদস্য এবং আত্মীয়-স্বজনের কল্যাণ নিয়ে তাদের উদ্বেগের কথা জানান।

    ড. মোমেন তাদের আশ্বস্ত করেন যে হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় দুর্গাপূজা ও আসন্ন নির্বাচনের সময় কঠোর সতর্কতামূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
    পররাষ্ট্রমন্ত্রী ধর্মীয় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অঙ্গীকারের ওপর জোর দেন।
    বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন পররাষ্ট্রমন্ত্রীকে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মূল্যবোধ রক্ষায় তার সমর্থন ও অঙ্গীকারের জন্য ধন্যবাদ ও প্রশংসা করে।
    হিন্দু অ্যাসোসিয়েশন তাদের আত্মীয় স্বজনের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র হস্তান্তর করে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ অক্টোবর, ২০২৩ ০১:০৯ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২ অক্টোবর, ২০২৩ ০১:০৯ পূর্বাহ্ন