শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কমবে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১১ জানুয়ারী, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ন

    আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে,  দিনের তাপমাত্রা কমবে
    আবহাওয়া

    মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী কয়েকদিন হতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিস এমনই আভাস দিয়েছে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সোমবার রাতেই দেশের কিছু এলাকা বিশেষ করে রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হতে পারে। রাতে তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবাপর ঢাকা, চট্টগ্রামসহ আরও এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪ /১৫ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কখনও টানা কখনও থেমে থেমে হতে পারে। এই কদিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে।

    সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের তাপমাত্রা ২/৩ ডিগ্রি বাড়লেও আগামীকাল থেকে আবার তা কিছুটা কমে আসতে পারে। সোমবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫, যা গত সপ্তাহে ছিল গড়ে ১৩ ডিগ্রির মতো।

    এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম ও বর্ধিতাংশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, তার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু'এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর