শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাঘাটায় মাথার খুলি-হাড় ও যাদুর বইসহ ভন্ডো গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১ অক্টোবর, ২০২৩ ০৮:১৮ পূর্বাহ্ন

    সাঘাটায় মাথার খুলি-হাড় ও যাদুর বইসহ ভন্ডো গ্রেফতার

    গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রতারণা কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে পুলিশ। এসময় জয়নুল আবেদীন জয় (৪৩) নামের এক ভন্ডোকে গ্রেফতার করা হয়।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জয় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।

    প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জয়য়ের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি মাথার খুলি ও হাড় দন্ড, ৪টি ওয়াকিটকি সেট চার্জার, ১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডার ১টি, স্যামসাং মনিটর ১টি জব্দ করা হয়। ধৃত জয়কে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কাজে এসব মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ অক্টোবর, ২০২৩ ০৮:১৮ পূর্বাহ্ন