শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের নেছারাবাদে আগুনে পুড়ল ১৩ দোকান

    পিরোজপুর প্রতিনিধি

    ১ অক্টোবর, ২০২৩ ০৭:০৮ পূর্বাহ্ন

    পিরোজপুরের নেছারাবাদে আগুনে পুড়ল ১৩ দোকান

    পিরোজপুরের স্বরূপকাঠির বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, জাকির হোসেনের রুটির হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নেছারাবাদ ফায়ার স্টেশনে জানালে তাৎক্ষণিকভাবে নেছারাবাদ এবং বানারীপাড়া দুটো ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৪টি চা ও কনফেকশনারি দোকান, ৩টি চায়ের দোকান, ১টি ফার্মেসি, ২টি হোটেল, ১টি মুদির দোকান, ১টি স্টেশনারি ও ফোন ফ্যাক্স ও ১টি বাস কাউন্টারের ক্ষয়ক্ষতি হয়েছে।

    এ ঘটনার পর নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো : আবদুস সালাম বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ অক্টোবর, ২০২৩ ০৭:০৮ পূর্বাহ্ন