শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্ব আইএমও-তে প্রশংসিত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ পূর্বাহ্ন

    মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্ব আইএমও-তে প্রশংসিত

    লন্ডনে একটি উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনায় বক্তারা মেরিন একাডেমিতে নারীদের অন্তর্ভুক্ত করা সহ মেরিটাইম শিল্পে নারীদের উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

    লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গত বুধবার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-তে 'এমপাওয়ারিং উইমেন ইন মেরিটাইম অ্যান্ড ওশান ডিপ্লোম্যাসি' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আইএমও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্ক (ডব্লিউডিএন), লন্ডনের সভাপতির দায়িত্বে নিয়োজিত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম আলোচনায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আইএমও-তে নিয়োজিত স্থায়ী প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ সহ ১০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

    বৈশ্বিক সামুদ্রিক শিল্পে নারীদের কম উপস্থিতির কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, বিশ্বব্যাপী ১.২ মিলিয়ন সনদপ্রাপ্ত নাবিকের মধ্যে নারী মাত্র ১.২৮ শতাংশ প্রতিনিধিত্ব করে। অন্যদিকে, ক্রুজ শিল্পের শ্রমশক্তির মাত্র ২% নারী।

    তাসনিম বলেন, "প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে, নেভিগেশন অফিসার, মেরিন ইঞ্জিনিয়ার এবং এমনকি ক্যাপ্টেনের মতো সিনিয়র ম্যানেজমেন্ট পদ সহ বিভিন্ন পদে শতাধিক মহিলা নাবিক নিয়োগ করা হচ্ছে"।

    তিনি আরো বলেন, এই রূপান্তরমূলক প্রচেষ্টা ঐতিহ্যগতভাবে পুরুষ-প্রধান সামুদ্রিক শিল্পে বৈচিত্র্য আনয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

    তিনি নারী পুরুষের সমতা বাড়াতে ও সামুদ্রিক সেক্টরে মহিলাদের কণ্ঠ জোরদার করতে বিআইএমসিও সহ আইএমও সচিবালয়, আইএমও-এর সহযোগী সদস্য, উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন (ডব্লিউআইএসটিএ ইন্টারন্যাশনাল), উইমেন ইন মেরিটাইম অ্যাসোসিয়েশন (ডব্লিউআইএমএএস) এবং নেতৃস্থানীয় শিপিং শিল্প সমিতিগুলির সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার জন্য ডাব্লিউডিএন এর দঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী নারী নাবিকসহ নাবিকদের অবদানের ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডন কর্তৃক তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় যা অংশগ্রহণকারীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করে ও প্রশংসিত হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ পূর্বাহ্ন