পিরোজপুরে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ, ম, রেজাউল করিম এমপি। এছাড়াও উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সুদীপ্ত সরকার সূর্য।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব শ্রী দুর্জয় কর্মকার অভির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক শ্রী পলাশ মিস্ত্রি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।