শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেয়েদের শিক্ষার অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ প্রধান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৭ অপরাহ্ন

    মেয়েদের শিক্ষার অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ প্রধান

    জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বৃহস্পতিবার আফগান কর্তৃপক্ষ নারী ও মেয়েদের যথাযথ শিক্ষা নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।

    ফ্রান্সিস বলেন, আফগান নারী এবং মেয়েদেরও পুরুষদের মতো অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। তাদের এই অধিকার অবশ্যই সমুন্নত করতে হবে এবং এক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করে তাদেরেকে সম্মান দেখাতে হবে।

    তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সুতরাং আমি  নীতিটি পুনর্বিবেচনা করে মেয়েদের স্কুলে গিয়ে শিক্ষা লাভের অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যাতে তারা তাদের সম্প্রদায় এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’

    তিনি আরও বলেন, ‘তারা আফগানিস্তানকে একটি শক্তিশালী ও সমন্বিত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অনেক কাজ করতে পারে। এ ব্যাপারে আমি নিশ্চিত যে তারা এমনটা করতে চায়। এক্ষেত্রে মেয়েদের স্কুলের বাইরে রেখে তাদের মধ্যে হতাশা সৃষ্টি করা ঠিক হবে না। এমন পদক্ষেপ দেশকে দূর্বল করবে। সুতরাং আমি তাদের এই নীতি দ্রুততার সাথে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’

    তিনি উল্লেখ করেন যে আফগানিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের শিক্ষার অনুমতি নেই।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৭ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৭ অপরাহ্ন