শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকার সমাবেশে মানিকগঞ্জ বিএনপির ব্যাপক শোডাউন

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৪৩ অপরাহ্ন

    ঢাকার সমাবেশে মানিকগঞ্জ বিএনপির ব্যাপক শোডাউন

    সরকার পতনের এক দফা দাবি আদারের লক্ষ্যে ঢাকার সমাবেশে ব্যাপক শো ডাউন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। ২৮ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এবং বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকার আমিন বাজার সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

    জিন্নাহ কবির বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং আপোষহীন  দেশনেত্রী বেগম খালেদ জিয়া'র নিঃশর্ত মুক্তির লক্ষ্যে যুগপৎ ধারার আন্দোলনের ১ দফা দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  ঢাকা জেলা বিএনপির  সমাবেশ সফল করার লক্ষ্যে আফরোজা খান তার নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির শত শত নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে মাঠে রয়েছে।  ২৮ সেপ্টেম্বর ঢাকা জেলা সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা অতীতের ন্যায় রাজপথে আছি আগামীতেও থাকবো।

    জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, ঐক্যবদ্ধ মানিকগঞ্জ জেলা বিএনপি সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সকল নির্দেশনা যথাযথভাবে পালন করে আসছে। বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান সরকার পতনের ১ দফা আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি'র সকল ইউনিটের নেতাকর্মীরা মামলা-হামলা ও জেল জুলুম সহ নানা জুলুম অত্যাচার উপেক্ষা করে দলীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন। আগামীতে আন্দোলন আরো কঠোর রূপ ধারণ করলেও জেলা বিএনপি'র অংশগ্রহণ অব্যাহত থাকবে।
     ঢাকা জেলা বিএনপি'র সমাবেশ মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলসহ ৬৫ ইউনিয়ন, ২ পৌরসভা ও ৭ থানা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৪৩ অপরাহ্ন