শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া মাহফিল

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪২ অপরাহ্ন

    শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া মাহফিল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও সরকারি শিশু পরিবারের সদস্যদের মধ্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দোয়া মাহফিল ও সরকারি শিশু পরিবারের সদস্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

    দোয়া মাহফিল ও দোয়া মাহফিল ও শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন সিকদার এর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আতিকুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, শুভদ্বীপ সিকদার শুভ, দপ্তর সম্পাদক সাকিল আহম্মেদ অপু।

    কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের যত্ন নিতে হবে। তাদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

    পরে মহানবী হযরত মুহাম্মদ (স:) জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন মুয়াল্লী। এসময় সরকারি শিশু পরিবারের শতাধিক সদস্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

    এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪২ অপরাহ্ন