শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাংবাদিকের সঙ্গে পিরোজপুর আ. লীগ যুগ্মসাধারণ সম্পাদকের মতবিনিময়

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ন

    সাংবাদিকের সঙ্গে পিরোজপুর আ. লীগ যুগ্মসাধারণ সম্পাদকের মতবিনিময়

    বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের অব্যাহত উন্নয়ন ও ভান্ডারিয়া, কাউখালিলী ও নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করার লক্ষ্য নিয়েই  পিরোজপুর -২ (ভান্ডারিয়া - কাউখালী ও নেছারাবাদ)  আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। বৃহস্পতিবার( ২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভান্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

    মতবিনিময় সভায়  মহিউদ্দিন মহারাজ বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুরের ২ আসনে মহাজোটের প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধিতা করছেন। এবারের এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হউক।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকার মার্কা নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগের  মনোনয়ন চাই। আশাকরি দলের নীতি নির্ধারকরা এবিষয়ে লক্ষ্য রাখবেন।

    এসময়ে তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা একটি তলাবিহীন রাষ্ট্রকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করেছেন , এই  বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড সকলের কাছে  তুলে ধরা প্রয়োজন। পিরোজপুর ২ আসন তথা ভান্ডারিয়া - কাউখালী ও নেছারাবাদ উপজেলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। আশাকরি এই অঞ্চলের অনেক  মানুষ ইতিমধ্যে আমাকে সর্মথন জানিয়েছে। আশাকরি  আগামীতেও যা অব্যাহত থাকবে  


    এসময়ে ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর খসরু,  জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি  এনামুল কবির টিপু,  ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠু, দেবদাস মজুমজার প্রমুখ।

    এসময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  বিভিন্ন প্রিন্ট,  ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ন