গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’  এ প্রতিপাদ্য বিষয়ে নিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মো. কবীর উদ্দিন, সচেতন নাগরিক কমিটি- সনাক জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, অধ্যক্ষ মাজহার-উল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, এনজিও প্রতিনিধি আশরাফুল আলম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা, শিক্ষার্থী মো. মেহেদী হাসান, জান্নাতুল হাসান জেমি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার রেজাউল ইসলাম। এ উপলক্ষে সনাকের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তথ্য অধিকার সম্পর্কে জনগণের মধ্যে ক্যাম্পেইনের উদ্দেশ্যে একটি ক্যাম্প স্থাপন করা হয়।

বক্তারা তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনা সৃষ্টি, পাশাপাশি বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট  সংস্থাকে তথ্য প্রদানে সহযোগিতার করার আহবান জানানো হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ন