শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ল ১১৩ জন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ন

    ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ল ১১৩ জন

    ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বর ও কনেসহ কমপক্ষে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জন।

    ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ১১৩ জনের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে জানানো হয়েছে।

    কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি জ্বালানোর পরে অনুষ্ঠানের হলে আগুন ছড়িয়ে পড়ে।

     
    ইরাকি নিউজ এজেন্সি নিনার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা স্থানীয় সাংবাদিকদের একাধিক ছবিতে বিয়ের হলে পুড়ে যাওয়া অনেক মরদেহ দেখা গেছে।
    ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, ভবনের দাহ্য গ্যাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

    বার্তা সংস্থা রয়টার্সের একজন সংবাদদাতার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

    ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ন