শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে ছুরিকাঘাতে ইউপি সদস্যের মৃত্যু, আহত ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে ছুরিকাঘাতে ইউপি সদস্যের মৃত্যু, আহত ২

    গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাপুল নামে এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইউপি সদস্য বাদশা মিয়া (৫৫)  মৃত্যু বরণ করেছে। এসময় স্বপন ও সবুজ নামে দুই সহোদর আহত হয়েছে।

    সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত বাদশা মিয়া ওই গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র ও বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। এছাড়াও তিনি বেতকাপা ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।

    স্থানীয়রা জানায়, এলাকায় রাতে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়। স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, বিনা প্রয়োজনে রাত দশটার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।

    সোমবার রাত ১২টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার পুত্র পাপুল আকন্দের পথরোধ করেন খায়রুল নামে এক প্রহরী। এ ঘটনা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশা মিয়াসহ অন্যান্যরা। এসময় বাদশা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা ও তর্কে জড়িয়ে পড়েন পাপুল। উভয়পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়ার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় পাশে স্বপন ও সবুজ নামে দুই সহোদর আটকাতে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় পাপুল।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

    পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি- তদন্ত) দীবাকর অধিকারী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন ইউপি সদস্য খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত পাপুলকে গ্রেপ্তারের অভিযান চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন