শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজপথে থাকার শপথ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ন

    রাজপথে থাকার শপথ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের

    সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে সোমবার ( ২৫ সেপ্টেম্বর) ধোলাইখাল এলাকায়  ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উক্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা  অংশগ্রহণ করে।

    এই সময় তারা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে পুরো সমাবেশ স্থল। উক্ত সমাবেশে গণমাধ্যমকে মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জানায়, "এই ফ্যাসিস্ট সরকার গনতান্ত্রিক পদ্ধতিকে অসাংবিধানিক ভাবে হত্যা করেছে, অন্যায় ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, এমনকি তার বিদেশে সু-চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, রাতের আঁধারে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মাফিয়া সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই শুধু বিএনপি'ই নয় সাধারণ জনগণও তাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে।

    তিনি প্রত্যয় ব্যাক্ত করেন বাংলাদেশের যুবসমাজকে সাথে নিয়ে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে সু-চিকিৎসার দাবিতে চলমান এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যুবদল ঢাকা মহানগর দক্ষিনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের রাজপথে থাকার শপথ নিয়েছে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। তিনি আরো প্রত্যয় ব্যাক্ত করেন যে,"ইনশাআল্লাহ্ অচিরেই এই অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অসাংবিধানিক, মাফিয়া  সরকারকে হটিয়ে একটি গনতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্ত করা হবে।




    রাজনীতি - এর আরো খবর