শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের ওপর হামলা

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২০ অপরাহ্ন

    রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের ওপর হামলা

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা চালিয়েছে।আহত দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

     

    সোমবার সকাল ১১ টার সময় বালিয়াকান্দি সাব রেজিষ্ট্রি অফিসে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। 

    হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রিয়াদ হোসেন রুবেল বলেন, বালিয়াকান্দি কুন্ডু পাড়ার বাসিন্ধা ও স্বর্ন ব্যবসায়ী রতন কর্মকার বাদী হয়ে ইকরাম মোল্যা সহ কয়েকজন চিহিৃত সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেন,ওই চাঁদাবাজির বিষয়টি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলায় হাইকোর্ট থেকে জামিনে এসে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত হবিবর মোল্যার ছেলে স্ট্যাম্পভেন্ডার ইকরাম মোল্যা (৪০) ও তার ভাই আরিফ মোল্যা (২৫) সহ অজ্ঞাতনামা ৩-৪জন বালিয়াকান্দি সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে দাড়ানো অবস্থায় আতর্কিত হামলা করে।

     

    তিনি বলেন, ইকরাম ও তার ভাই আরিফ সহ লোকজন অর্তকিতভাবে কাঠের বাটাম দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে ঘাড়ে আঘাত করে। এরপর মোটরসাইকেল থেকে পড়ে গেলে মার শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে মারধর করে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা নগদ ১৭শত টাকা ও হাতে থাকা ঘড়ি কেড়ে নেয়। পকেট থেকে ধারালো চাকু বের করে আঘাত করার চেষ্টা করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। 

     

    পরে লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান করে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই মকবুল হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ওসি স্যার বাইরে আছে, আসার পর যাকে দায়িত্ব দিবেন। তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২০ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২০ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২০ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২০ অপরাহ্ন