শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধা থেকে রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে সমাবেশ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    গাইবান্ধা থেকে রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে সমাবেশ

    গাইবান্ধা থেকে ঢাকা-দিনাজপুরসহ সারাদেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে রোববার রেল স্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক ও ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, ট্রেন যোগাযোগ নিরাপদ এবং কম খরচের। অথচ গাইবান্ধা থেকে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ খুবই অপ্রতুল। রংপুর এবং লালমনি এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল করলেও আসন সংখ্যা খুবই কম। দীর্ঘদিন বন্ধ থাকার পর রামসাগর এক্সপ্রেসটি চালু হলেও সেটি পার্বতীপুর থেকে ফেরত আসে। ফলে দিনাজপুর-প গড়গামী যাত্রীদের এই ট্রেন কোন কাজে আসেনা। বক্তারা অবিলম্বে প্রস্তাবিত বুড়িমাড়ী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল নিশ্চিত করা, রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চালু করাসহ গাইবান্ধা থেকে ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু এবং গাইবান্ধার জন্য রংপুর-লালমনি এক্সপ্রেসের আসন সংখ্যা দিগুণ করার জোর দাবী জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন