শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে দুদকের গণশুনানি: সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে দুদকের গণশুনানি: সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

    রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে পিরোজপুরে দুর্নীতি দমন কমিশনের গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে দুর্নীতি দমন কমিশনের অয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

    এতে দুর্নীতি দমন কমিশনের সচিব মো: মাহবুব হোসেন, মহাপরিচালক( প্রতিরোধ) মো: আক্তার হোসেন,  বরিশাল  বিভাগীয় পরিচালক  আব্দুল গাফফার, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর  রহমান, পুলিশ সুপার  মো: শফিউর রহমান, দুদক জেলা কার্যালয়ের উপ পরিচালক, শেখ গোলাম মাওলা, দুপ্রক পিরোজপুরের সভাপতি মো: মুনিরুজ্জামান নাসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠানে  দুদক এর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  তরুন কান্তি ঘোষ উপস্থাপনা করেন।

    দিনব্যাপী গনশুনানিতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের বিষয়ে  সেবা গ্রহনকারি বিভিন্ন ব্যক্তি, সরকারি, আধা সরকারি অফিসের অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অভিযুক্ত অফিসের কর্মকর্তাগন আনিত অভিযোগের জবাব দেন। দুদকের কমিশনার দু’পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে আনিত অভিযোগ সমাধান করার নির্দেশ দেন।

    অনুষ্ঠানে ৪৪টি  অভিযোগের  শুনানি হয়।  এরমধ্যে কিছু   অভিযোগ তাৎক্ষণিক সমাধান করা ও কিছু অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৯ পূর্বাহ্ন