শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর কঁচা নদী থেকে ৬ চোরাচালানকারী গ্রেপ্তার

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৭ পূর্বাহ্ন

    পিরোজপুর কঁচা নদী থেকে ৬ চোরাচালানকারী গ্রেপ্তার

    পিরোজপুরের কঁচা নদী থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা চোরাচালানকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় একটি জাহাজ থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা।

    রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেসব্রিফিং- এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
    গ্রেপ্তারকৃরা হল- পিরোজপুর সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার (৩০), একই এলাকার শামসুল হকের আ. রশিদ (৪৪) ছেলে কুমিরমারা এলাকার সিদ্দিক ফকিরের ছেলে সোহেল ফকির (২৭), ঝালকাঠী জেলার সিদ্ধকাঠী এলাকার আতাহার গাজীর ছেলে বেল্লাল গাজী (২৭), ফরিদপুর জেলার কান্দাকুল গ্রারের আইনউদ্দিন শেখের ছেলে শাহদাৎ হোসেন (৫১) এবং মানিকগঞ্জ জেলার মৌহালি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৪২)।

    পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, নদী পথে চোরাচালান, কালোবাজারী ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয় ১টার দিকে পিরোজপুর সদর থানাধীন কঁচা নদীতে নোঙ্গর করা এম. ভি. বেয় কুইন-১ নামের একটি জাহাজ আটক করা হয়। এসময় জাহাজটি থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা করা। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লক্ষ টাকা। জাহাজটি কয়লা নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলো। পথিমধ্যে চোরাকারবারীরা কার্গো জাহাজটি থেকে কয়লা পাচার করার সময় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ একটি ইঞ্জিনচালিত বাল্কহেড আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৭ পূর্বাহ্ন