শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‘বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেধ’

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    ‘বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেধ’

    গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । কিন্তু তাদের এ ষড়যন্ত্র কোনদিন সফল হবে না। তাই আগামী নির্বাচনে বিএনপি জামায়াত দেশে জ্বালাও পোড়াও করতে না পারে, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীকে রাজ পথে থাকতে হবে।

    শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ড হিন্দু পাড়া যুবসমাজের আয়োজনে “শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।

    দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ, সাবেক উপজেলা যুবলীগ নেতা রুহুল আমিন সিহাব, বরিশাল হাইস্কুলের শিক্ষক নিবারন বিএসসি, ধাপেরহাট হাইস্কুলের শিক্ষক মনোরঞ্জন মাষ্টার, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শিমুল, কোমরপুর চারমাথা হাইস্কুলের শিক্ষক উত্তম মাষ্টার,  ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য বিনয় চন্দ্র বাবলু, সদস্য বিমলেন্দু চন্দ্র বর্মনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় আবুল কালাম আজাদ আরও বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নেই। বিশ্বের সবাই এখন বাংলাদেশ নিয়ে প্রশংসা করছে। এর মূল কারণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন