শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জনগণই আওয়ামী লীগের শক্তি : কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন

    জনগণই আওয়ামী লীগের শক্তি : কাদের

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্ভরশীল। জনগণই আমাদের শক্তি। অন্য  কোনো দেশ নয়। আওয়ামী লীগের মনোবলের কোন ঘাটতি নাই। বিএনপির থাকতে পারে।

    তিনি বলেন, "ভিসা নীতি ও কোনো দেশের নিষেধাজ্ঞাকে আওয়ামী লীগ পরোয়া করে না। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই।
    সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আজ শনিবার দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৮ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুর যান।  

    ভিসা নীতিতে বিএনপিরই ক্ষতি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, "ভিসা নীতিতে ক্ষতি  হয়েছে বিএনপির। তারা এখন যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তারাই ভিসা নীতিতে পড়েবে।  প্রথমে ভিসা নীতি নিয়ে বিএনপি উচ্ছ্বাস করলেও শেখ হাসিনার সঙ্গে বাইডেনের দুই সেলফিতে তাদের আন্দোলনের লাফালাফি শেষ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।"

    তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায়। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে ভিসা নীতিতে, তারা এখন হতাশা থেকে সব কিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায় বিএনপিসহ সব দল নির্বাচনে আসুক। তবে যারা নির্বাচনের বিরোধিতা করবে তাদেরকে জনগণ প্রতিহত করবে।

    নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাতের ঠেলে দিচ্ছে বিএনপি। নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে. সংবিধান অনুযায়ী। ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়, কোনো পর্যবেক্ষক এলে তাদেরকে সহায়তা করা হবে।

    তিনি বলেন, বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরার দশায় পরেছে কিনা সেটিই দেখার বিষয়। তাদের নিজেদের আন্দোলন এখন দমে গেছে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন