শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে উদীচীর সভাপতি খালিদ, সম্পাদক সত্যজিৎ দাস

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩২ পূর্বাহ্ন

    পিরোজপুরে উদীচীর সভাপতি খালিদ, সম্পাদক সত্যজিৎ দাস

    দীর্ঘ চার বছর পরে পিরোজপুরে জেলা উদীচী শিল্পিগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন সাবেক আহবায়ক খালিদ আবু সভাপতি ও সত্যজিৎ দাস তঙ্কু সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

    শনিবার বিকেলে দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সাবজেক্ট কমিটির মাধ্যমে কেন্দ্রিয় কমিটি ৩৭ সদস্য বিশিষ্ট্য জেলা সংসদ এর কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন।

    এর আগে সকালে জেলা উদীচীর আয়োজনে টাউন ক্লাব মিলনায়তনে পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আহবায় খালিদ আবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জণ দে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি বিশ^নাথ দাস, কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য শংঙ্কর সাওজাল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক সত্যজিৎ দাস তঙ্কু, সদস্য সচিব আতিকুল ইসলাম হিরা।  

    এসময় বক্তারা বলেন উদীচী শিল্পীগোষ্ঠী নির্যাতিত নিপিড়িত মানুষের কথা বলে। ৭১ এ মুক্তি যুদ্ধে উদীচী শিল্পীগোষ্ঠী সরাসরি অংশ গ্রহণ করেছিলো। স্বাধীনতার গান গেয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকাশিত করেছিলো। সভ্যতা সংস্কৃতি ও জাতির উন্নয়তে উদীচী শিল্পীগোষ্ঠী অতীতের ন্যয় আগামীতেও ভুমিকা পালন করবে।

    উল্লেখ্য, ২০১৯ পিরোজপুর জেলা উদীচী শিল্পিগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন প্রয়াত এ্যাডভোকেট এম এ মান্নান কে সভাপতি ও খালিদ আবু কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রিয় কমিটি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩২ পূর্বাহ্ন