শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • এই সরকারের অপসারণ চাই: নজরুল ইসলাম খান

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ন

    এই সরকারের অপসারণ চাই: নজরুল ইসলাম খান

    বিএনপির জাতীয়  স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘শেখ হাসিনার অধীনে দেশে কোন   নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। কেননা, আওয়ামীলীগ ভোট চোর। তারা দেশের মানুষের ভোটাধীকার কেরে নিয়েছে। গত কয়েকটি নির্বাচনে তার প্রমান মিলেছে। দেশের মানুষ আজ আ’লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও এদেশের মানুষকে তাদের জিম্মি দশা থেকে মুক্ত করবো’।

    শনিবার (২৩ সেপ্টেম্বর)  বিকালে   পিরোজপুরে বিএনপির বরিশাল বিভাগীয় রোড মার্চ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।  এ সময় জাতীয় স্থায়ী কমিটির আর এক সদস্য বেগম সেলিমা রহমান বলেন,  ‘আওয়ামীলীগকে    দেশের ক্ষমতায় থাকার আর কোন সূযোগ দেয়া হবে না।

    দিনের ভোট রাতে করে তারা দেশের মানুষের ভোটাধীকার কেরে নিয়েছে। ভোট কেন্দ্রে কোন ভোটার ছিলো না। তারা কুত্তা মার্কা নির্বাচন করে দেশের ক্ষমতায় রয়েছে।  খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে আটকে রেখেছে। তারেক রহমানে দেশে আসতে দিচ্ছে না। এভাবে একটি দেশ চলতে পারে না’।  পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা মাঠে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং  জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জমান লাভলু ও যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহাজাহান ওমর (বীর উত্তম), ভাইস চেয়ারম্যান সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় রোড মার্চের প্রধান সমন্বয়কারী ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এ্যড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাইফ মোহাম্মাদ জুয়েল প্রমুখ।  

    বরিশাল-খুলনা মহাসড়কের শিয়ালকাঠী রাস্তার পাশে অনুষ্ঠিত  বরিশাল বিভাগীয় ওই রোড মার্চ সমাপ্তীর  সমাবেশে   কেন্দ্রীয় ও স্থানীয়  নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা আজ দেশের সাধারন মানুষের ভোট ও ভাতের অধিকার কেরে নিয়েছে। মানুষকে না খেয়ে মরতে হচ্ছে। কিন্তু ছাত্রলীগের নেতারাও হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠাচ্ছে। এ  ঘটনা ইতিহাস হয়ে থাকবে। দেশের মানুষের অধিকার আদায়ে আমাদের সকলকে রাজ পথে থাকতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ন