শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে

    নিজস্ব প্রতিবেদক

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন

     যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে

    মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে। মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বৃহস্পতিবার ঢাকাস্থ আমেরিকান সেন্টারে সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে এবং এতে ছয়জন প্রতিনিধি ও সহায়তা কর্মী থাকবেন।’

    তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর ঘোষণাপত্রের নীতিমালা অনুযায়ী মিশনটি পরিচালিত হবে। ব্রায়ান বলেন, মিশনটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব দলসহ সুশীল সমাজের সংগঠন, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবে।

    সফর শেষে, প্রতিনিধি দলটি ইতিবাচক ধারার পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলোকে চিহ্নিত ও বাস্তবসম্মত সুপারিশ প্রদান করে একটি গণ বিবৃতি দেবে।
    মুখপাত্র বলেন, দলটি সম্ভাব্য আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসি-তে নীতিনির্ধারক ও বাংলাদেশের নির্বাচনী অখ-তা সমর্থনকারী নির্বাচনী এলাকার সাথে একাধিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে।

    মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর স্বাধীন ও নিরপেক্ষ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)-এর প্রাথমিক ভূমিকা হচ্ছে নির্বাচন প্রস্তুতি ও নিবাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান এবং নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে কিনা তা নির্ধারণ।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন