শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লোকজ সংস্কৃতি সংরক্ষণে একযোগে কাজ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    লোকজ সংস্কৃতি সংরক্ষণে একযোগে কাজ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যে বাংলাদেশসহ সারাবিশ্বে সমাদৃত। জামালপুর জেলাও এর ব্যতিক্রম নয়। লোকসংগীত, লোকনাটক, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, গাজীর গান, ছড়া, প্রবাদ প্রবচন, পুঁথি, কেচ্ছা-কাহিনী সহ লোকসংস্কৃতি আমাদের অমূল্য সম্পদ। তবে আধুনিকতার সংস্পর্শে আমাদের এসব লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সেজন্য আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় সাধন করতে হবে। লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলার মেলান্দহে জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্ট ও মুক্তি সংগ্রাম জাদুঘর এর যৌথ উদ্যোগে জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী (২১-২৩ সেপ্টেম্বর) লোকসংস্কৃতি উৎসব ও লোকজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, জামালপুর জেলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নিবেদিতপ্রাণ সংগঠন হিসাবে জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্ট ও মুক্তি সংগ্রাম জাদুঘর কাজ করে যাচ্ছে। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী এসময় জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্ট ও মুক্তি সংগ্রাম জাদুঘর কর্তৃক আয়োজিত লোকসংস্কৃতি উৎসব ও লোকজ মেলাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্তিপূর্বক মন্ত্রণালয় থেকে নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

    জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি ও লোকসংস্কৃতি উৎসব ২০২৩ এর আহবায়ক উৎপল কান্তি ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান সানা, জামালপুর জেলা পরিষদের সচিব মুনমুন জাহান লিজা, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিয়া ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।। স্বাগত বক্তব্য রাখেন জামালপুর গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি, লোকসংস্কৃতি উৎসব ২০২৩ এর সদস্য-সচিব ও ঝাউগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিল্লোল সরকার। আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন।

    প্রতিমন্ত্রী এর আগে জাদুঘর প্রাঙ্গণে লোকজ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন