শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন শিক্ষকদের যোগদান ১৯ অক্টোবরের মধ্যে

    নিজস্ব প্রতিবেদক

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

    নতুন শিক্ষকদের যোগদান ১৯ অক্টোবরের মধ্যে

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে যোগদান করতে হবে। বুধবার রাতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ পত্র প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত সুপারিশপত্রে এ তথ্য জানানো হয়েছে।

    এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৯ অক্টোবরের মধ্যে যোগদান করতে হবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানে বাধা দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সংস্থাটি জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ হাজার ৪৮০জন প্রার্থীর মধ্য থেকে ২৭ হাজার ৭৪জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৬০৭জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় এবং অবশিষ্ট  ১ হাজার ৭৯৯ জনের মধ্যে জাল সনদ পাওয়ায়, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা, বয়স ৩৫ বছর অতিক্রম করায়, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায়, মামলার স্থগিতাদেশ থাকায় ইত্যাদি কারণে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয় নি।

    সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জন প্রার্থীর মধ্যে,কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫, মাদরাসায় ১১ হাজার ২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩, সংযুক্ত মাদরাসায় ৬২১ জন রয়েছেন। সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২, মহিলা ৮ হাজার ৮৮২। মহিলা কোটায় নির্বাচিত ৬ হাজার ১৭৬জন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন