শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সরকারের উন্নয়ন তুলে ধরে মোটরসাইকেল শোভাযাত্রা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সরকারের উন্নয়ন তুলে ধরে মোটরসাইকেল শোভাযাত্রা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে উপজেলার গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি- পেশার লোকজন খন্ড খন্ড মিছিল নিয়ে রাণীহাটি জিরো পয়েন্ট এলাকায় এসে সমবেত হয়। এরপর সেখান থেকে প্রায় ১০ হাজার মোটরসাইকেল নিয়ে সমর্থকরা শোভাযাত্রা বের করেন।

    শোভাযাত্রাটি শিবগঞ্জ-কানসাট-খাসের হাট-মনাকষা বাজার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় থেমে থেমে পথসভা করেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম। তিনি প্রতিটি গ্রামের মানুষের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ফের বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন