শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পলাশবাড়ীর এম.এ রব মিয়া

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

    উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পলাশবাড়ীর এম.এ রব মিয়া

    উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক-২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রব মিয়া।

    প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক-২০২৩ উপজেলা যাচাই-বাছাই কমিটি মঙ্গলবার (১২ অক্টোবর) এ ফলাফল ঘোষণা করেন। এতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন এম.এ রব মিয়া। তিনি এমএসসি (বিএড) পাস করার পর ২০০৩ সালে প্রথমে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলার বরিশাল ইউপি’র আমলাগাছী গ্রামের মৃত- আব্দুল মতিন আকন্দের ছেলে। উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে অগ্রগামী প্রধান শিক্ষকের মধ্যে অন্যতম হলেন এম.এ রব মিয়া। তিনি প্রাথমিক শিক্ষার ক্রান্তিলগ্নে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সজ্জিতকরণ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, খেলাধূলার সরঞ্জাম, স্যানিটেশনসহ শিক্ষার মানোন্নয়নে অবিরাম কাজ করে চলেছেন। এরআগে তিনি ২০১৯ সালেও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পদকে ভূষিত হয়।

    উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরজুমান আরা গুলেনুর বলেন, নির্বাচিত সকলেই প্রাথমিক শিক্ষায় দক্ষ। এ উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তাদের এ পদকে ভূষিত করা হয়েছে।  

    উপজেলা যাচাই-বাছাই কমিটি তাঁকে এ পদকে মনোনীত করায় কমিটির সকল সদস্য ছাড়াও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ দো’আ এবং সহযোগিতা কামনা করেছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন