গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে কিশোর কল্যাণ অ্যাকশন ফোরাম (এডিডব্লিউএএফ) কার্যক্রম মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জনসংখ্যা ও উন্নয়ন সমস্যাগুলির একীকরণে সংসদের সক্ষমতা জোরদার করা (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব, বাংলাদেশ সচিবালয় এবং এসপিসিপিডি প্রকল্পের বিশেষজ্ঞ ও প্রকল্প পরিচালক এম.এ. কামাল বিল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, ইউএনএফপিএ’র টেকনিক্যাল অফিসার খন্দকার জাকির রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন প্রমুখ।
উল্লেখ্য; উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রকল্পের আওতায় এডওয়াফ কমিটির সদস্য শিক্ষার্থীরা তাদের কমিটির কার্যক্রমের সমস্যা গুলো উপস্থাপন করেন পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী তাকিয়া সুলতানা, আকলিমা আক্তার, গ্রীণ ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ওমেলা সরকার, পলাশবাড়ী এএএসবিপি মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া মনি ও পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির আস-আদ খান।