শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র শেখ হাসিনাই দিতে পারেন : মৎস্যমন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র শেখ হাসিনাই দিতে পারেন : মৎস্যমন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, উন্নয়ন ও সমৃদ্ধ, অসাম্প্রদায়িকতা যদি চান তবে শেখ হাসিনার সরকার আর জঙ্গি, দুর্নিতী যদি চান তবে পাল্টা গ্রুপের সরকার, আপনাদেরকে বেছে নিতে হবে কোনটি চান। এটা প্রমাণিত যে, উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিতে পারেন। এই মুহুর্তে শেখ হাসিনার কোন বিকল্প নেই, এটা দেশপ্রেমিক স্বাধীনতাপ্রিয় জনগণ ভাল করেই জানে।

    রোববার  (১৭ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক আব্দুল কাদের, পুলিশ সুপার মোঃ মুকিত আল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ ও সদর থানার ওসি আবীর মোহাম্মাদ হোসেন। এর পূর্বে মন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার মেলায় বেলুন উড়িয়ে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন। ১১টি ষ্টলে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, পিরোজপুরে কে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় করেছে ? উপস্থিত সূধী মন্ডলী জবাব দেন-শেখ হাসিনা। মন্ত্রী প্রশ্ন করেন-পিরোজপুরে বিদ্যুতের গ্রীড-সাবস্টেশন কে করেছে ? উপস্থিত সকলে জবাব দেন-শেখ হাসিনা। তিনি প্রশ্ন করেন পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ কে নিয়েছেন ? পদ্মাসেতু কে করেছেন, পিরোজপুরে বেকুটিয়া সেতু কে করেছেন ? পিরোজপুর-১ আসনের গুরুত্বপূর্ণ সকল রাস্তা, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজের ভবন-কে নির্মাণ করেছেন ? সকলে এক বাক্যে বলে ওঠেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রী বলেন সারাদেশব্যাপী যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা কার্যক্রম বহাল রাখতে হলে এবং ভবিষ্যতে আরো বেশী পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষ্ময়কর নেতৃত্ব চলমান রাখতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে এ দিবসটি উদযাপন করা হচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে তাদের মুখ থেকে সরাসরি বিভিন্ন সমস্যা শুনে সমাধানের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতে কখনওই তৃণমূলের জনপ্রতিনিধিদের এভাবে মূল্যায়ন কোন সরকার করেনি। মন্ত্রী এদিন সকালে তার নির্বাচনী এলাকার নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন