শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বরিশালে বিভাগীয় অপরাজিতাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সংলাপ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ন

    বরিশালে বিভাগীয় অপরাজিতাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সংলাপ

    আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি নিশ্চিত করার লক্ষে বিভাগীয় অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বরিশাল বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক  এর আয়োজনে ইউরো কনভেশন হলে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক শামীম। বরিশাল বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনূস, বরিশাল ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলু, বরিশাল জাসদ এর সভাপতি এ্যাড. আব্দুল হাই মাহাবুব, বরিশাল বাসদ এর সদস্য সচিব মনিষা চক্রবর্তি, পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাসলিমা আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইসরাত জাহান সোনালী।

    এসময় বক্তারা বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি নিশ্চিত করতে হবে। এসময় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ন