শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫২ পূর্বাহ্ন

    শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘শিক্ষকতা কোন পেশা নয়, এটা সেবার কাজ। শিক্ষকরা অনেক কষ্ট করে তাদের জীবন  নির্বাহ  করেন। তারা দেশ গড়ার কারিগর কিন্তু তারাই আজ অবহেলিত। অতীতের কোন সরকার শিক্ষকদের  জন্য আন্তরিক ছিলেন না। কিন্তু শেখ হাসিনার শাসন আমলেই তাদের আর্থিক  অনেক সুবিধা দেয়া হচ্ছে। তবে তা   প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই শিক্ষকদের প্রতি আমাদের সমাজের সকলকে আরো শ্রদ্ধাশীল হতে হবে। যে জাতি শিক্ষকদের যতো বেশী সম্মান করতে জানেন তারা ততো উন্নত ও সমৃদ্ধ। বেসরাকরী শিক্ষকদের চাকুরী জাতীয় করনের জন্য সরকার ভাবছেন।

    শনিবার জেলার নাজিরপুর উপজেলা শিক্ষক সমিতির (বিটিএ) সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। জেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ও নাজিরপুর বারিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার  হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিঞা, প্রমুখ।

    পরে উপস্থিত সকলের ভোটে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত  কুমার হালদারকে সভাপতি ও বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমারকে সাধারন সম্পাদক করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫২ পূর্বাহ্ন