শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই : শাহরিয়ার

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ পূর্বাহ্ন

    বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই : শাহরিয়ার

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের কাংখিত  উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ধারাবাহিক অগ্রগতি  এগিয়ে নিতে বদ্ধপরিকর। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা কেউ  ঠেকাতে পারবেনা।

    জেলার চারঘাট উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ৫০তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    অনুষ্ঠানে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর পুরস্কার বিতরণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
    উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম ও পৌরসভার মেয়র একরামুল হক।
    শাহরিয়ার আলম বলেন, দেশকে আরও স্বাবলম্বী করে তুলতে  যুব উন্নয়ন অধিদপ্তর ও ‘তথ্য  আপার’ মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
    তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য জনবলের বিকল্প নেই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ পূর্বাহ্ন