শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা রোপন

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

    পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা রোপন

    খুলনার পাইকগাছার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে গাছের চারা রোপন করেছেন বৃক্ষ প্রেমিক নকিম উদ্দীন জোয়াদ্দার। উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটী গ্রামের দিনমজুর নকিম উদ্দীন জোয়াদ্দার দিন মজুরের উপার্জিত অর্থ দিয়ে ১৯৮২ সাল থেকে অত্র এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে আসছেন। ইতোমধ্যে তিনি উপজেলা পরিষদ, আদালত চত্ত্বর, থানা চত্ত্বর, গদাইপুর ইউনিয়ন পরিষদ, ফসিয়ার রহমান মহিলা কলেজ ও সিনিয়র মাদরাসা সহ বহু প্রতিষ্ঠানে গাছ লাগিয়েছেন। তার লাগানো গাছ এখন কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে। নিজের দিন মজুরের উপার্জিত অর্থ দিয়ে ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানোর সুবাদে তিনি এলাকায় বৃক্ষ প্রেমিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। উপজেলা প্রশাসন সহ সর্বমহলে হয়েছেন প্রশংসিত। তিনি প্রতিবছর এলাকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা লাগান। যার অংশ হিসেবে এ বছরও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়েছেন। সোমবার তিনি ঘোষাল-বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কদবেল ও বকুল সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগান।

    এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোবারক হোসেন গাজী, প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক নমিতা রানী বিশ্বাস, চায়না খাতুন, ঝুমু রানী রায়, তাফরোজা নূর চিশতি, সালমা খাতুন, জুলিয়া আফরোজ, অভিভাবক শাহনিয়া পারভীন, সুরাইয়া খাতুন ও মিনারুল ইসলাম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন