ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পাইকগাছায় এস আই আয়ুব আলীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

৯ জানুয়ারী, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ন

পাইকগাছায় এস আই আয়ুব আলীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ
সংবাদ সম্মেলনে গৃহবধু

পাইকগাছার হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই আয়ুব আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক গৃহবধু। নাজমুন নাহার উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের ময়নুদ্দীন হাজরার স্ত্রী। তিনি শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই আয়ুব আলীর বিরুদ্ধে তার ছেলে সোহানুর রহমানকে হয়রানী করার অভিযোগ আনেন।

তিনি বলেন, আমাদের সাথে প্রতিবেশী মোফাজ্জেল হাজরার ছেলে সেলিম হাজরাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। থানা পুলিশের কথিত সোর্স সেলিম হাজরা আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ষড়যত্রে লিপ্ত রয়েছে। গত ৪ জানুয়ারি সকাল ৭টার সময় সেলিম হাজরার মেয়ের মোবাইল ফোন হারানো সংক্রান্ত বিষয়ে আমার ছেলে সোহানুর রহমানকে পুলিশ ফাঁড়ির কথা বলে ডেকে নিয়ে নিজ বাড়িতে নিয়ে  যায়। সেখানে আমার ছেলেকে গাছের সাথে বেঁধে লাঁঠিপেটা করে। এসময় সেলিম স্থানীয় ক্যাম্পের এসআই আয়ুব আলীকে ডেকে এনে আমার পুত্রকে ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পাইকগাছা থানায় এনে কয়েক দফা লাঁঠি পেটায় ছেলের বাম হাটু ফেঁটে রক্তাক্ত জখম করা হয়। পরে এসআই আয়ুব আলী বাদী গয়ে থানায় একটি মাদক মামলা করে। তাকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।


সংবাদ সম্মেলনের মাধ্যমে ছেলে হয়রানির সুবিচার দাবি করেন মা নাজমুন নাহার। অভিযোগ প্রসঙ্গে হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই আয়ুব আলী জানান, আসামী সোহানুর রহমানকে আমি ধরিনাই ও থানায় নিয়ে যায় নাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৯ জানুয়ারী, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৯ জানুয়ারী, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৯ জানুয়ারী, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৯ জানুয়ারী, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ন