শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নজরুল ইনস্টিটিউট মিলনায়তনের আধুনিকায়ন করা হবে : প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    নজরুল ইনস্টিটিউট মিলনায়তনের আধুনিকায়ন করা হবে : প্রতিমন্ত্রী

    সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনকে শিগগিরই সংস্কারপূর্বক আধুনিকায়ন করা হবে।

    সোমবার রাজধানীর ধানমন্ডিস্থ কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউট আয়োজিত ‘নজরুল সাহিত্য ও সঙ্গীত ভাবনা সম্প্রসারণ সংক্রান্ত কর্মশালা ও সাংস্কৃতিক উৎসব ২০২৩’-এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে।  আগামী মাসের প্রথম দিকে একটি নজরুল সঙ্গীত উৎসব আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হবে।   

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের ভক্ত ও একান্ত অনুরাগী ছিলেন। সেজন্য ১৯৭২ সালের ২৪ মে কোলকাতা থেকে ঢাকায় এনে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন।
    কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি নজরুল ইনস্টিটিউট  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল।

    অনুষ্ঠানে ‘একুশ শতকে নজরুলের  প্রাসঙ্গিকতা’ শীর্ষক  প্রবন্ধ উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. আনোয়ারুল হক। আলোচনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড.শামস্ আলদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব (উপসচিব) মো: রায়হান কাওছার।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য কোর্স ২০১৯-২০-এ উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পরে দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দের অংশগ্রহনে মনোজ্ঞ সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন