শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ : আহত ১২

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪০ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ : আহত ১২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনার জের ধরে পূর্ব ঘোষণা অনুযায়ী দুই গ্রামবাসীর মধ্যে দুই ঘন্টাব্যপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

     

    রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহিমাগঞ্জ সুগারমিল-স্টেশন সড়কে দফায় দফায় চলা এ সংঘর্ষ হয়েছে। মহিমাগঞ্জ স্টেশন সংলগ্ন রেলপথ থেকে পাথর নিয়ে এসে ঢিল ছোঁড়ায় উভয় গ্রামবাসীর মধ্যে ১০-১২ জন আহত হয়েছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা কারে এবং গাইবান্ধার থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। 

     

    স্থানীয়রা জানান, গত শনিবার উপজেলার মহিমাগঞ্জ টাউন ক্লাব মাঠে একটি তুচ্ছ বিষয় নিয়ে একই ইউনিয়নের গোপালপুর ও জিরাই গ্রামের কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের একজন সদস্য বিরোধ মিমাংসার জন্য সেখানে এগিয়ে গেলে তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। এসময় উভয় গ্রামের লোকজনদের মাঝে সংঘর্ষের ঘোষণা লোকমুখে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রবিবার সকাল ১০টার দিকে জিরাই ও গোপালপুর গ্রামের কয়েকশ’ মানুষ লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহিমাগঞ্জ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

     

    সংঘর্ষ কালে রেলপথের পাথর ও ইটের টুকরা দিয়ে উভয় দিক থেকে বৃষ্টির মতো ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় উভয় পক্ষে ১০-১২ জন মাথায় আঘাত পেয়ে আহত হয়। আহতদের মধ্যে আটজনের নাম পাওয়া গেছে। তারা হলো, উভয়পক্ষের  আবুল কালাম (৩৫), ফেরদৌস (২০), জোহা (৫৫) ও রানা (৩২) এবং জিরাই গ্রামের সজিব (২০), মিঠু (৩০), ইসরাইল (৩৫) ও হানিফ (২০)। আহত হয়। 

     

    এ সংবাদ পেয়ে দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া, গাইবান্ধা সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, গাইবান্ধা জেলা চাউল কল শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, সাবেক চেয়ারম্যান রুবেল আমিন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় গ্রামের লোকজনের সাথে পৃথক পৃথক বৈঠক করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪০ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪০ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪০ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪০ অপরাহ্ন