শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সহযোগিতা বাড়ানোর আশ্বাস যুবরাজ সালমানের

    নিজস্ব প্রতিবেদক

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন

    সহযোগিতা বাড়ানোর আশ্বাস যুবরাজ সালমানের

    সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিয়াদ ও ঢাকার মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াানোর আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এক বৈঠকে সৌদি যুবরাজ এই আশ্বাস দেন।

    বৈঠকে যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন। যুবরাজ সালমান পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে এসিডব্লিউএ পাওয়ারসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন যে, প্রায় ২.৮ মিলিয়ন বাংলাদেশী তাদের কঠোর পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যুবরাজ সালমান ‘রিয়াদ এক্সপো- ২০৩০’ আয়োজনের জন্য সৌদি আরবের উদ্যোগকে সমর্থন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
     
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশকিছু সামাজিক সংস্কার শুরু ও অর্জন এবং সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্যের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে, যুবরাজ সালমান তাঁর আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই বাংলাদেশ সফর করতে তার ইচ্ছা প্রকাশ করেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন