শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সন্ত্রাসবিরোধী সহযোগিতায় বাংলাদেশ-তুরস্ক চুক্তি স্বাক্ষর

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জানুয়ারী, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন

    সন্ত্রাসবিরোধী সহযোগিতায় বাংলাদেশ-তুরস্ক চুক্তি স্বাক্ষর
    সন্ত্রাসবিরোধী সহযোগিতায় বাংলাদেশ-তুরস্ক চুক্তি স্বাক্ষর

    কাউন্টার টেরোরিজম এবং সিকিউরিটি কো-অপারেশন নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়।

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বৈঠক করেন। বৈঠক শেষে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কাউন্টার টেরোরিজম এবং সিকিউরিটি কো-অপারেশন নিয়ে সমঝোতা স্মারক সই হয়।

    বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর ট্রেনিং এবং সাইবার সহযোগিতা আরও বাড়াতে চায় তুরস্ক। এ নিয়ে তুরস্কের মন্ত্রীর সাথে আলাপ হয়েছে।

    এর আগে  সন্ধ্যায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল বিকালে ঢাকা পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

    শনিবার সকালে বাংলাদেশে একদিনের সফরে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। সোলাইমান সয়লুর নেতৃত্বে ২০ সদস্যয়ের প্রতিনিধি দল শনিবার সকাল ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে পৌঁছান প্রতিনিধি দল। সেখানে দুপুর ১টা পর্যন্ত পরিদর্শন করেন।

    পরে দুপুর ২টার দিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন। শনিবার রাতেই তিনি ঢাকা ছাড়েন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর