নরেন্দ্র মোদিকে সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৪ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদিকে সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি স্যুভেনির উপহার দিয়েছেন।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে শুক্রবার এই  স্যুভেনিরটি হস্তান্তর করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেলে এখানে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে আজ তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন । এই সফরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৪ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৪ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৪ পূর্বাহ্ন